সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চকের ব্রিজ এলাকা থেকে তাদের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উপজেলার জিয়ানিপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলী এবং তার মেয়ে কোয়েলি।
.png)
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে চকের ব্রিজ এলাকায় রেললাইনে বাবা-মেয়ের ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহ দুটিই ছিল ট্রেনে কাটা। খবর পেয়ে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে পুলিশ। পারিবারিক কলহের জেরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসে ট্রেনের নিচে ঝাঁপ দিলে তারা কাটা পড়েন বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয় লোকজন।