বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সোনাগাজীর চর চান্দিয়ার গ্রামের বাড়ি থেকে র্যাব পরিচয়ে আটক করে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়।
জানা গেছে, গত ১৮ নভেম্বর সেনবাগ উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে অটোচালক আবদুর রব বাদী হয়ে ১৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭০ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় আবুল হোসেন রিপনকে ৫২ নম্বর আসামি করা হয়েছে।
.png)
আবুল হোসেন রিপন বলেন, মামলায় উল্লেখিত ঘটনার দিন আমি নিজ বাড়িতে ছিলাম। আমি সোনাগাজী উপজেলা থেকে গত দুই দশক ধরে সাংবাদিকতা করি। সাংবাদিকতার ক্ষেত্রে অনেক প্রতিপক্ষ থাকতে পারে। তারা হয়তো আমাকে জড়িয়েছে। আমি কোনো দল বা পদ-পদবিতে নেই। আমি এ ব্যাপারে ন্যায়বিচার আশা করি।
ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, র্যাব আবুল হোসেন নামে একজনকে আটক করে থানায় দিয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।