ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সমন্বয়কদের গাড়িতে হামলা-ছিনতাই, ২ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ১০ ডিসেম্বর ২০২৪
সমন্বয়কদের গাড়িতে হামলা-ছিনতাই, ২ জন গ্রেফতার
সমন্বয়কদের গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় দুজন গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ছিনতাইকারী বলে জানা গেছে।

সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন মোবারক হোসেন ও বিল্লাল মিয়া।

সোনারগাঁ থানার ওসি এমএ বারী জানান, হামলার ঘটনাটি গুরুত্ব দিয়ে অভিযান চালানো হয়। গ্রেফতার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

Advertisement

রোববার (৮ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা, ব্যাগস ছিনতাই করা হয়। আহত হন দুজন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!