[ দেশজুড়ে ]
সুনামগঞ্জ সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতি, প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন। ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা ও তত্বাবধায়কসহ সংশ্লিষ্টদের অনিয়মের প্রতিবাদ জানান সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসা বঞ্চিত সাধারণ জনগণ।
মানববন্ধনে একাত্মতা পোষণ করে চাকরি পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করে হাসপাতালের আউটসোর্সিংকর্মীরা।
অনতিবিলম্বে তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী প্রদান করেন বিক্ষোভকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী জিহান জুবায়ের, আউটসোর্সিংকর্মী রেশমা খাতুন প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!