ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টানা ৬ দিন ধরে বইছে শৈত্যপ্রবাহ, কাঁপছে পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩১, ১৮ ডিসেম্বর ২০২৪
টানা ৬ দিন ধরে বইছে শৈত্যপ্রবাহ, কাঁপছে পঞ্চগড়
ফাইল ফটো

টানা ছয় দিন ধরে পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতকাল সকাল ৯টায় তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ।

তিনি বলেন, সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতকাল সকাল ৯টায় তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। হিমেল হাওয়ায় মৃদু শৈত্যপ্রবাহে শীত অব্যাহত রয়েছে। এছাড়াও গত কয়েকদিন ধরে সকালে ও সন্ধ্যার পর কুয়াশা নামে। 

Advertisement

এদিকে তীব্র শীত আর একটানা কুয়াশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!