ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৪, ১২ ডিসেম্বর ২০২৪
সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা
ঘন কুয়াশায় ঢাকা চুয়াডাঙ্গা। ছবি: সংগৃহীত

দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে দুর্ভোগ। এ কারণে কষ্টে আছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় ও ৯টায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে ৯৭ শতাংশ। চলতি মৌসুমে জেলায় এটিই সর্বনিম্ন তাপমাত্রা। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর আগে, বুধবার সকালে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। 

ভ্যানচালক আমির আলী বলেন, সকালে ঠান্ডায় ভ্যান চালানো যাচ্ছে না। 

Advertisement

ইটভাটা শ্রমিক জহুরুল বলেন, এত শীত, ভোরে ভাটায় গিয়ে কাদায় ইট কাটা যায় না।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, এখন থেকে এ অঞ্চলের তাপমাত্রা কমতেই থাকবে। শীতের তীব্রতাও বেড়ে যাবে। কর্কট ক্রান্তি রেখা বরাবর চুয়াডাঙ্গার অবস্থান হওয়ায় শীত মৌসুমে প্রায় দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে চুয়াডাঙ্গায়। এর আগে, বুধবার সকালে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!