ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলা, প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ১৯ ডিসেম্বর ২০২৪
ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলা, প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ 
ছবি: ডেইলি বাংলাদেশ

টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় ৪ জন নিহতের ঘটনায় লালমনিরহাটে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা তাবলীগ জামাত শুরায়ে নেজাম  (জুবায়ের পন্থী) এর উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা তাবলীগ জামাত (জুবায়ের পন্থী) এর উদ্যোগে সংগঠনের শূরা সদস্য মাওলানা তারেক হোসাইনের নেতৃত্বে গত ১৭ ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে সাদ পন্থীদের হামলায় ৪ জন সদস্য নিহত, অসংখ্য আহত ও নিখোঁজের প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি, মাওলানা সাদকে বাংলাদেশে আগমনের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিভিন্ন দাবিতে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!