ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাদপন্থীদের বিচার দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৫, ২৩ ডিসেম্বর ২০২৪
সাদপন্থীদের বিচার দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারী জেলার সৈয়দপুরে তাবলিগ জামাত (জুবায়ের পন্থী) ও স্থানীয় ওলামায়ে কেরামদের উদ্যোগে তাবলিগ জামাতের সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে স্থানীয় ওলামায়ে কেরাম এবং তৌহিদী জনতার যৌথ উদ্যোগে বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে তাবগিগের শুরায়ে নেজামের সাথীদের উপর তাবলিগ জামাতের সাদপন্থীদের বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  

বিক্ষোভ মিছিলটি সৈয়দপুর বাংলা মাঠ থেকে শুরু হয়ে জিআরপি মোড় হয়ে পুনরায় বাংলা মাঠে গিয়ে শেষ হয়। ওই বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন সৈয়দপুর এর জামিয়া আরাবিয়া মাদরাসার প্রিন্সিপাল আবু কালাম কাসেমী। 

Advertisement

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ইসলামের অপব্যাখ্যাকারী উগ্র সাদপন্থীরা ২০১৮ সালের ১ ডিসেম্বর বিশ্ব ইজতেমার মাঠে অতর্কিতভাবে হামলা করেছিল। এবারও তারা প্রশাসন এবং ওলামায়ে কেরামের পূর্ব সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তাদের স্বার্থ উদ্ধার করতে সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিতেও দ্বিধাবোধ করেনি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!