ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্র আন্দোলনে আশুলিয়ায় হত্যাকাণ্ড, এসআই গ্রেফতার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ২৫ ডিসেম্বর ২০২৪
ছাত্র আন্দোলনে আশুলিয়ায় হত্যাকাণ্ড, এসআই গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার আশুলিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এসআই আব্দুল মালেককে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আদালতের নির্দেশে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় কর্মরত এসআই আব্দুল মালেককে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত এসআই আব্দুল মালেক শারীরিকভাবে অসুস্থ থাকায় বর্তমানে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেফতার এসআই আব্দুল মালেককে চিকিৎসা শেষে আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে। এসআই আব্দুল মালেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আশুলিয়া থানায় কর্মরত ছিলেন। গত ২৫ আগষ্ট আশুলিয়া থানা থেকে পাকুন্দিয়া থানায় বদলি হয়ে আসেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!