[ দেশজুড়ে ]
ময়মনসিংহে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ সমাবেশ
ছবি: সংগৃহীত
টঙ্গী ইজতেমা ময়দানে হামলার ঘটনায় ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ সমাবেশ করেছে আলেম-উলামাদের সংগঠন ইত্তেফাকুল উলামা মোমেনশাহী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার স্কয়ার মাস্টার বাড়ির সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা-মোমেনশাহী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সমাবেশটি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সমাবেশে নেতৃত্ব দেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ভালুকা উপজেলা শাখার সভাপতি মুফতি আতিকুল ইসলাম শেখ। এতে উপস্থিত ছিলেন- সংগঠনের ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মামুনুর রশিদ খানসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও মাদরাসার ছাত্র-শিক্ষকরা।
.png)
এ সময় বক্তারা গত ১৮ ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!