[ দেশজুড়ে ]
সিগারেটের আগুনে পুড়ল মার্কেট
আগুন। ফাইল ফটো
চট্টগ্রামের বাকলিয়া থানাধীন মদিনা মসজিদের সামনের একটি মার্কেটে আগুন লেগেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
লামার বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, সিগারেটের আগুন থেকে ওই মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!