বুধবার রাতে কটিয়াদী বাজারের সরারচর রোডে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার মানিক মিয়া (৪৮) নামে অভিযুক্ত পিকআপভ্যানচালককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
জানা যায়, গত বুধবার রাতে আহত সাকিব হোসেন ও আতাউল্লাহ মবিন মোটরসাইকেলযোগে কটিয়াদী বাজার থেকে বাড়ি যাওয়ার সময় সরারচর রোডে পৌঁছলে অভিযুক্ত মানিক মিয়া একটি পিকআপভ্যান চালিয়ে পেছন থেকে সাইড নেয়ার সময় মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মানিক মিয়া ঘটনাস্থলের সন্নিকটে থাকা তার বাসায় দৌড়ে গিয়ে একটি ছুরি এনে সাকিবকে এলোপাতাড়ি কুপিয়ে সটকে পড়েন।
.png)
পরে গুরতর আহত অবস্থায় সাকিবকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত সাকিবের বাবা আতাউর রহমান বাদী হয়ে মানিক মিয়াকে একমাত্র আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন জানান, এ ঘটনায় পিকআপভ্যানচালক মানিক মিয়াকে আসামি করে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মানিক মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।