গত ২৯ ডিসেম্বর সকালে জকিগঞ্জের কামালগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কে বাসচাপায় আবির আহমদ নামে এক কিশোর আহত হয়ে হাসপাতালে মারা যায়। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা সেই বাস আটকে পার্শ্ববর্তী একটি স্কুলের মাঠে নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় আরো তিনটি বাস ভাঙচুর করা হয় বলে পরিবহন শ্রমিকরা অভিযোগ করেন।
এ ঘটনার প্রতিবাদে সোমবার পরিবহন শ্রমিকরা সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন এবং আগামীকাল ৩১ ডিসেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
.png)