[ দেশজুড়ে ]
নাটোরে ওরস মাহফিলে লালন ভক্তদের ওপর হামলা
নাটোর জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরে ওরশ মাহফিলে লালন ভক্তদের ওপর দুষ্কৃতিকারীদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলাধীন লোচনগড় মধ্যপাড়া ইউপির ২ নম্বর তেবাড়িয়া এলাকায় অলি রোহানি দরবার শরীফে লালন ভক্তরা ওরস মাহফিল পালনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কিছু দুস্কৃতিকারী লালন মতাদর্শীদের ওপর হামলা করে তাদের অনুষ্ঠানের যাবতীয় সাজসজ্জা এবং মাজার ঘর ভাঙচুর করে। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে গিয়ে দুস্কৃতিকারীদের গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!