[ দেশজুড়ে ]
ময়মনসিংহে থার্টি ফার্স্ট নাইটের অপসংস্কৃতির বিরুদ্ধে র্যালি
ময়মনসিংহে থার্টি ফার্স্ট নাইটের অপসংস্কৃতির বিরুদ্ধে র্যালি। ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহ জেলা শহরের টাউন হল মোড় এলাকায় ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটের অপসংস্কৃতির বিরুদ্ধে একটি সচেতনতামূলক পথ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী হুজুরের নির্দেশনায় সচেতন ময়মনসিংহবাসী ও যুব সমাজের ব্যানারে এই পথ র্যালি অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন স্থানীয় ব্যবসায়ী মো. শহীদুল ইসলাম ও মো. আসাদুল্লাহ গালীব। এছাড়াও স্থানীয় বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!