ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালী ছাড়লেন ভারতীয় ৩১ জেলে

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২, ৪ জানুয়ারি ২০২৫
পটুয়াখালী ছাড়লেন ভারতীয় ৩১ জেলে
ছবি: সংগৃহীত

নিজ দেশে (ভারত) যাওয়ার লক্ষ্যে পটুয়াখালী থেকে মোংলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারতীয় ৩১ জেলে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিসিজিএস অপরাজেয় বাংলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডা রাকিবুল ইসলামের নেতৃত্বে দুটি বোটে তারা রওনা দেন।

গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহার করায় পটুয়াখালী জেলা কারাগার থেকে মুক্তিপান এসব জেলেরা।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর রাতে টহল চলাকালে বাংলাদেশের জলসীমানা থেকে দুটি ট্রলিং ট্রলারসহ ভারতীয় এসব জেলেকে আটক করেন বানৌজা শহীদ আখতার উদ্দিন জাহাজে কর্তব্যরত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। এ সময় ইলিশসহ বিভিন্ন প্রজাতির ৫০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জলসীমা আইনে তাদের নামে কলাপাড়া থানায় মামলা হয়। পরে তাদের কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক সবাইকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

তিনি আরো জানান, গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহার করায় পটুয়াখালী জেলা কারাগার থেকে মুক্তিপান এসব জেলেরা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!