ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ৭ জানুয়ারি ২০২৫
কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩
অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের চাঁপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার টান সূত্রাপুর গ্রামের বাসুদেব দাসেন ছেলে সুদিপ দাস (৩৭), গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ও অটোচালক করিম মিয়া (৪২) এবং নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫)।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর-মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাচালক করিম মিয়া কালিয়াকৈর উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ফুলবাড়িয়াগামী একটি ট্রাক চেয়ারম্যান বাজার এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অয়ন রায় নিহত হন। আহত পাঁচজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে দুইজন মারা যান।

গাজীপুরের কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, বিকেলে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!