ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান, অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩৭ 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৫, ৬ মার্চ ২০২৬
বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান, অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩৭ 
ছবি: ডেইলি বাংলাদেশ

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৩৭ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ মার্চ বুধবার দুপুর ১টায় কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলা মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ২০ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিম গভীর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত বোট তল্লাশি করে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৯০০ মিটার ট্রলিং জাল ও আনুমানিক ২ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ৩৭ জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে, মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধারকৃত আর্টিসানাল ট্রলিং বোট এবং অন্যান্য আলামতসহ আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোংলা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!