ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ২২ মার্চ ২০২৬
মাগুরায় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরার শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার রাত ৮টার দিকে শ্রীপুর থানাধীন শ্রীপুর উত্তরপাড়া ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর থেকে আসামিদের আটক করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন শ্রীপুর সদর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের জালাল মোল্লার ছেলে হেলাল মোল্লা, মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের মো. সাগর বিশ্বাসের ছেলে স্বাধীন বিশ্বাস ও একই গ্রামের শরিফুল শিকদারের ছেলে মো. মিথুন শিকদার। 

Advertisement

স্থানীয় মো. আজিবর, খলিল মোল্যা, জাহিদসহ একাধিক মানুষ জানান, মাদক নিয়ে দ্বন্দ্বে মাগুরা থেকে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আসা হয়েছিল। এরকম ঘটনায় এলাকার সার্বিক নিরাপত্তা বিনষ্ট হওয়ার আশংকা করছেন স্থানীয়রা। 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাতেই মামলা হয়েছে। আসামিদের বিচারের নিমিত্তে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!