ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪১, ২৮ মার্চ ২০২৬
নাটোরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
আব্দুল আজিজ। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল আজিজ নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের বাসিন্দা এবং রুস্তুম আলী মন্ডলের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে আব্দুল আজিজ বনপাড়া থেকে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে রাজ্জাক মোড়ে পৌঁছালে ঢাকাগামী ‘যমুনা লাইন’ পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় আব্দুল আজিজ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, নিহত ব্যক্তি বিএনপির একজন নেতা ছিলেন বলে জানা গেছে। কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!