সোমবার (২৯ জুন) দুপুরের দিকে জেলা যুবদলের উদ্যোগে জেলার চেঙ্গী স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিলটি বের করা হয়।
এতে জেলা যুবদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
.png)
খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ সভাপতি মাহাফুজুর রহমান মাহফুজ, সহ সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না প্রমুখ ।
সমাবেশে বক্তারা বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা বর্তমান সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে অপপ্রচার আর বানোয়াট, বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে। উস্কানিমূলক কথা বার্তা ও কর্মকাণ্ড করে দেশের সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পাঁয়তারা চালাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।’
তারেক রহমানের সরকারের নেতৃত্বে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সজাগ, সচেতন এবং ঐক্যবদ্ধ হয়ে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা। এ সসয় জেলা ও বিভিন্ন উপজেলা যুবদল এবং বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।