রোববার (৫ জুলাই) রাতে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন নিখিল দাস (৪২), উজ্জ্বল দাস (৫০), আনন্দ দাস (৭০), গনেশ দাস (৫৭), পানু দাস (৪০), মিলন দাস (৩০), নন্দ দাস (৫৫), অজিত মালো (৫০), মো. বশির আহম্মেদ (৪২)। তারা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
.png)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২টার দিকে মাগুরা শহরের ৯ নম্বর ওয়ার্ডের জজ কোর্ট পাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে একটি টিনের ছাপড়া ঘরে জুয়ার আসর চলছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যদের তৎপরতায় নয় জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। সাক্ষীদের সম্মুখে তল্লাশীকরে জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৬৪০ টাকা, ছয় জোড়া তাস, জুয়ার হিসাব সংরক্ষণের একটি খাতা ও প্লাস্টিকের পাটি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী মাগুরা ডিবি পুলিশের ওসি মো. কাওছার আলম জানান, মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশে পুলিশের সকল ইউনিট জেলায় মাদক জুয়ারসহ সকল প্রকারের অনৈতিক কার্যক্রম বন্ধের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে আজকের এ অভিযান। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।