ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ঝিনাইগাতীতে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলার ঝোলগাঁও এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহল দল ঝোলগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৮০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
৩৯ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।