ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সুনামগঞ্জ সীমান্তে ৯ গরুসহ পণ্য উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ২৫ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জ সীমান্তে ৯ গরুসহ পণ্য উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৯টি গরু, কয়লা ও রসুন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর) ভোরে পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৬৫ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত থেকে পাঁচটি এবং মধ্যনগর উপজেলার মাটিয়ারবন সীমান্ত থেকে চারটি ভারতীয় গরু উদ্ধার করেন বিজিবি সদস্যরা। এ ছাড়া তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সীমান্ত থেকে ৩২ বস্তা ভারতীয় কয়লা উদ্ধার করা হয়। একই উপজেলার লাউড়েরগড় সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৬ বস্তা রসুন উদ্ধার করা হয়েছে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা গরু ও অন্যান্য মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!