ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার, ব্যবসায়ী নিহত 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৮, ১৯ জুলাই ২০২৬
ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার, ব্যবসায়ী নিহত 
ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় মীর সাইফুল ইসলাম সাদ নামে এক প্রাইভেটকারের যাত্রী নিহত হয়েছেন। 

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাইফুল (২৪) জেলার সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বিকেল বাজারের সাইফুল গ্যালারি নামে কাপড় ব্যবসায়ী ছিলেন। এই ঘটনায় প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।  

Advertisement

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সাইফুল প্রাইভেটকার নিয়ে বিজয়নগর গিয়েছিলেন। মুকুন্দপুর একটি লেভেল ক্রসিং পার হতে গিয়ে প্রাইভেটকারটি রেললাইনে আটকে যায়। এসময় সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস চট্রগ্রাম যাওয়ার পথে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে এতে থাকা সাইফুল ও চালক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাইফুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, লেভেল ক্রসিংটি বৈধ, তবে সেখানে কোনো গেটম্যান নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!