রোববার (৯ আগস্ট) সকালে মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিতে উপস্থিত ছিলেন নুরুল বশর চৌধুরী। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে তার অসুস্থতার কারণ বা বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
.png)
এটিএম নুরুল বশর চৌধুরী কক্সবাজারের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। রাজনৈতিক অঙ্গনে তিনি সহনশীল, মানবিক ও সর্বমহলে গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে মহেশখালী, কুতুবদিয়াসহ কক্সবাজারের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তার আশু রোগমুক্তি কামনায় মসজিদ, মন্দির, দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে দোয়া, মোনাজাত ও বিশেষ প্রার্থনা করা হয়েছে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।