নিহত জজ আলী বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বুধবার গভীর রাতে পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে পানির মোটর চুরি করতে গেলে স্থানীয় লোকজন জজ আলীকে আটক করেন। পরে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
.png)
খবর পেয়ে ভোররাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জজ আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জজ আলী বিশ্বাসের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, মোটর চুরির অভিযোগে জজ আলীকে আটক করে মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে কি না, তা ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।