ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৪, ২ জানুয়ারি ২০২৫
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস- ফাইল ফটো

ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রাজবাড়ী সফর পেছানো হয়েছে। এ কারণে রাজবাড়ীর কালুখালীর সেনাবাহিনীর শীতকালীন মহড়াও (ম্যানুভার অনুশীলন) স্থগিত হয়েছে। ঐ মহড়ায় প্রধান উপদেষ্টার প্রধান অতিথি হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চরে এ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চর এলাকায় সেনাবাহিনীর শীতকালীন মহড়া হওয়ার কথা ছিল। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ থেকে ২৯ মিনিটের মধ্যে হেলিকপ্টারযোগে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের আসার কথা ছিল।

Advertisement

তিনি জানান, মহড়া দেখার পর মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করতেন তিনি। তবে ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ায় কারণে হেলিকপ্টার উড্ডয়নে প্রতিবন্ধকতা দেখা দেওয়ায় মহড়া স্থগিত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!