[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে এসআরবি-১২ কর্তৃক হেরোইন সহ ১ জন গ্রেফতার
সিরাজগঞ্জ এসআরবি-১২
সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইন সহ ১ জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে এসআরবি-১২।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-১২ জানায়, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন কামারপাড়া গ্রামস্থ রাজশাহী ঢাকা মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
.png)
এসময় ৬৬ গ্রাম হেরোইনসহ ১জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যাক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর আষাড়িয়াদহ গ্রামের হাসিবুল ইসলামের পুত্র ইসাহাক আলী (২২)।
এসআরবি-১২ সিরাজগঞ্জ সিনিয়র সহকারি পরিচালক অপস্ অফিসার মোঃ ফাহাদুজ্জামান আকন্দ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত ব্যাক্তি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেএকটিমামলাদায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!