ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির প্রস্তুতি সভা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ২৩ সেপ্টেম্বর ২০২৬
লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির প্রস্তুতি সভা
লালমোহনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

সভায় জানানো হয়, আগামী শনিবার উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। একই সঙ্গে প্রতিটি ইউনিয়নের বাজার, জনসমাগমস্থলসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নিয়মিত পরিষ্কার ও পর্যবেক্ষণের আওতায় আনা হবে। বিশেষ করে যেসব স্থানে ডেঙ্গুবাহী এডিস মশার প্রজনন ও উপদ্রবের আশঙ্কা রয়েছে, সেসব এলাকায় গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে।

Advertisement

সভায় আরও জানানো হয়, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানকে নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। এ জন্য পুরো উপজেলাকে কয়েকটি অঞ্চলে ভাগ করে পাঁচজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। তাদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মনিটরিং করা হবে।

সভায় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহা সাদী, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!