ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে রিভলবার ও ৪০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০২, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঈশ্বরদীতে রিভলবার ও ৪০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
রিভলবার ও ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

পাবনার ঈশ্বরদীতে বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি রিভলবার ও ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার পাকশী বাজারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা ও পাকশী পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাকশী বাবুপাড়া এলাকার নাজমুল ইসলামের ছেলে তানজিরুল ইসলাম (৩০) এবং পাকশী স্কুলপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে সজীব (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে পাকশী বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভোর ৫টার দিকে তাদের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তানজিরুল ও সজীবের কাছ থেকে ২০০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা এবং একটি ২২ বোরের রিভলবার উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।
 

ডেইলি-বাংলাদেশ/পাবনা/এসআরএস
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!