ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মনপুরায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ৪ অক্টোবর ২০২৬
মনপুরায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা
মনপুরায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসি মাজহারুল ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার মনপুরা উপজেলায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

সভায় সাংবাদিক আব্দুর রহমান সোয়েব বলেন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না; পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। শিক্ষার্থীদের নিজেদের অধিকার ও ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এসব সামাজিক সমস্যা নিয়ে গণমাধ্যমের পক্ষ থেকেও সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার কথা তুলে ধরেন।

Advertisement

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ফিরোজ বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করা বিদ্যালয় ও অভিভাবক উভয়ের দায়িত্ব। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও আত্মসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবকদের বিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান প্রধান শিক্ষক।

সভায় ওসি মাজহারুল ইসলাম বলেন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এসব অপরাধের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি কোনো ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!