ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাটোরের ১২৩ বছর বয়সের সেই আব্বাস মারা গেছেন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫০, ১২ অক্টোবর ২০২৬
নাটোরের ১২৩ বছর বয়সের সেই আব্বাস মারা গেছেন
চশমা ছাড়া কোরআন পড়তে পারতেন নাটোরের গুরুদাসপুরে ১২৩ বয়সি আব্বাস প্রামানিক। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চশমা ছাড়া কোরআন পড়তে পারতেন নাটোরের গুরুদাসপুরে ১২৩ বয়সি আব্বাস প্রামানিক। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে আব্বাস প্রামানিকের বয়স হয়েছিল ১২৩ বছর কয়েক মাস। 

সোমবার(১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আব্বাস প্রামানিক নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। তিনি
কর্মজীবনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 

নাটোরে গুরুদাসপুর উপজেলার প্রবীণ ব্যক্তি আব্বাস প্রামানিক ১২৩ বছর বয়সে এসেও চশমা ছাড়াই খালি চোখে পড়তেন কোরআন শরীফ। বয়সের ভারে কিছুটা কাহিল হলেও চোখের দৃষ্টি সেই আগের মতই ছিল। 

আব্বাস প্রামানিক নাতি রিপন হোসেন বলেন, রোববারে হঠাৎ তার শারীরিক অবস্থা পরিবর্তন ঘটে। এসময তার কথাবার্তা বন্ধ হয়ে যায়। একপর্যায়ে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। তার চিকিৎসার দায়িত্ব নেওয়া খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্রের কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে চিকিৎসক এসে চিকিৎসাসেবা প্রদান করেন। এসময় বিছানায় শয্যাশায়িত হয়ে পড়েন। শুধুমাত্র তরল দুধ খাচ্ছিলেন দাদা। আজ সন্ধ্য সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়। 

ডেইলি-বাংলাদেশ/নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!