ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাচাতো বোন পরিচয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জনতার হাতে আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ১৬ অক্টোবর ২০২৬
চাচাতো বোন পরিচয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জনতার হাতে আটক
পরকিয়ার অভিযোগে আটক নয়ন ও সেলিনা। ছবি ডেইলি বাংলাদেশ

প্রায় ১৫ বছর আগে শিরিনা আক্তারের সঙ্গে বিয়ে হয় ইতালি প্রবাসী রমজান মিয়ার। বিয়ের অন্তত ১২বছর পর দুটি মেয়ে সন্তান জন্ম হয় তাদের। সন্তান জন্মের কিছু দিন পর পরিবারের সুখের আশায় লিবিয়া হয়ে সাগড় পথে ইতালি যান রমজান মিয়া। কিন্তু এই সুযোগে স্ত্রী সেলিনা আক্তার একাধিক যুবক ছেলেদের টার্গেট করে পরকীয়ায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ স্বামী রমজান মিয়ার।

গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শহরের আমলাপাড়া পুকুরপাড় এলাকায় পরকীয়ার অভিযোগে সেলিনা আক্তারের নিজ বাসায় পরকীয়া প্রেমিক মাদকের ডিলারখ্যাত মোবারক হোসেন নয়নসহ তাদের দুজনকে আটক করে সাধারণ জনতা।

স্থানীয়দের অভিযোগ, মোবারক হোসেন নয়ন কালিকাপ্রসাদ এলাকার শীর্ষ মাদক কারবারি। মাদক মামলায় গাজীপুরসহ সে একাধিকবার কিশোরগঞ্জ কারাগারে গিয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। 

পরে ৯৯৯-এ কল করলে ভৈরব থানার এসআই শাখাওয়াত হোসেন ও এসআই শক্তি পদ মৃধা পুলিশ ফোর্স নিয়ে এসে নয়ন ও সেলিনাকে আটক করে থানায় নিয়ে যায় রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে। এঘটনাকে কেন্দ্র করে অন্তত পাঁচশতাধিক স্থানীয় নারী পুরুষ ঘটনাস্থলে জড়ো হয়। নয়ন ও সেলিনাকে পুলিশ হেফাজতে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হলে পুলিশসহ কয়েকজন আহত হন বলে স্থানীয়রা জানান।

পরকীয়ায় অভিযুক্তরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের তাফালী বাড়ির সাত্তার মিয়ার ছেলে মাদকের ডিলারখ্যাত মোবারক হোসেন নয়ন এবং কালিকাপ্রসাদের এমাদ মিয়ার কন্যা ও আমলাপাড়া পুকুরপাড় এলাকার ইতালি প্রবাসী রমজান মিয়ার স্ত্রী সেলিনা আক্তার।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমিসহ কয়েকজন এসে সেলিনা ও নয়নকে এক রুমে পাই। সেলিনার চরিত্র খারাপ, সে একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক রাখে। আমরা চাই আজকে যে অপকর্ম হয়েছে তার শাস্তি হিসেবে তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হোক।

ভুক্তভোগী ইতালি প্রবাসী রমজান মিয়ার বাবা ওয়াজ মিয়া অভিযোগ করেন, প্রায় সময়ই বাড়ির ভেতর আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের যুবকদের নিয়ে আসে সেলিনা আক্তার। তাকে জিজ্ঞেস করলে আত্মীয় পরিচয় দেয়। কিন্তু আমাদের সন্দেহ ছিল দীর্ঘদিন ধরে সে পরকীয়ায় লিপ্ত। আরও কয়েকটি পরকীয়ার ঘটনাও সে ঘটিয়েছে, দরবারও হয়েছে।  বৃহস্পতিবার রাতে কালিকাপ্রসাদের মাদক ব্যবসায়ী নয়ন নামে একজনকে তার মামাতো ভাই পরিচয়ে (আত্নীয় সাজিয়ে) বাসায় নিয়ে আসে। স্থানীয় লোকজন এসে তাদেরকে হাতেনাতে আটক করার পর তারা ফোন করে পুলিশ নিয়ে আসে। পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। এঘটনা তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

অভিযুক্ত সেলিনা আক্তার বলেন, আমরা সবাই একসঙ্গে বিয়ে খেতে যায়। রাতে আমার ভাই নয়ন কালিকাপ্রসাদ থেকে মোটরসাইকেলে করে আমাকে বাসায় নামিয়ে দেয়। পরে আমি তাকে বলি ভেতর এসে অন্তত পানিটা খেয়ে যেতে। কিন্তু আমার ভাই ঘরে আসতে চাইনি। তখন একজন যুবক এসে আমার ভাইকে মাথায় থাপ্পড় মারে। আমার উকিল শ্বশুর দ্বীন ইসলামসহ ভেতরে রেখে বাহিরে তালা মারে। আমরা তখন রুমের ভেতরে চলে আসি। সেলিনা আরও বলেন, ১০ লাখ টাকা এনে আমি আমার স্বামীকে ইতালি পাঠাইছি। কিন্তু সে আমার সঙ্গে পলটি নিয়ে কোন টাকা পয়সা দেয় না আমাকে। নাদিম নামে এলাকার এক ছেলেকে নিয়ে আমাকে আকথা কুকথা বলে। নয়নের সঙ্গে পরকীয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি তার।

অভিযুক্ত মোবারক হোসেন নয়ন বলেন, সকালে উঠে আমরা কটিয়াদিতে যায় বিয়ে খেতে। সঙ্গে আমার স্ত্রী, শ্বশুর-শ্বাশুড়ি সবাই ছিল। সেখানে আপাকে নিয়ে আমরা স্পীড খাই, সেলফি তুলি। রাতে সেলিনা আপাকে নিয়ে তার বাসা আমলাপাড়ায় মোটরসাইকেলে নামিয়ে দিয়ে যাওয়ার সময় আমাকে আটক করে। আপা আমার আপন চাচাতো বোন হয়। আপার সঙ্গে পরকীয়া হলে আল্লাহর গজব পড়বে। বাসার বাহির থেকে আমাদেরকে ভেতরে আটকে রেখে মারধর ও গালিগালাজ করে।

মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি ইন্টারনেট ব্যবসা করি কালিকাপ্রসাদ চকবাজারে। আমি মাদকের সঙ্গে জড়িত নয়। আমার বিরুদ্ধে কোনো মামলা নেই।

ভুক্তভোগী ইতালি প্রবাসী রমজান মিয়া ম্যাসেঞ্জারে জানান, তার স্ত্রী একাধিক পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত রয়েছে। ভিডিও করেও বলেছে আমাকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে করবে। এর আগেও এক ছেলেকে নিয়ে ঘোড়ার গাড়ি দিয়ে ঘুরতে গিয়ে সেলফি তুলেছে। তিনি প্রশাসনের নিকট এসব অনৈতিক ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, ৯৯৯-এ সংবাদ পাই আমলাপাড়া পুকুরপাড় এলাকায় পরকীয়া সংক্রান্ত ঘটনায় আটক করা হয়েছে। মব সৃষ্টি করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে আমি পুলিশ পাঠাই ঘটনাস্থলে।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!