ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ১৭ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে
আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে কারখানাটিতে আগুন লাগে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়তে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ছয়টি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!