ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনন্দ র‌্যালি

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ১৭ অক্টোবর ২০২৬
লালমোহনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনন্দ র‌্যালি
লালমোহনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনন্দ র‌্যালি। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের শ্রী শ্রী কৃষ্ণকালী মন্দিরের পূজা উদযাপন পরিষদ কমিটির উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে গজারিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুর্গোৎসবকে ঘিরে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিতে শ্রী শ্রী কৃষ্ণকালী মন্দিরের পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জিত ঘোষ ও সাধারণ সম্পাদক দিপন দাসসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!