ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিরসরাই ৩ দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন হয়েছে

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ১৮ অক্টোবর ২০২৬
মিরসরাই ৩ দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন হয়েছে
বই পড়ে প্রধান অতিথি তানভীরুল কাদেরর হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন প্রবীন পাঠক।

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ে শিশু, কিশোর ও প্রবীণদের নিয়ে ৩ দিন ব্যাপী বই পড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৮ অক্টোবর বিকেলে স্থানীয় খবরিকার আয়োজনে রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে বই পড়া, শরতের কবিতা আবৃত্তি ও বাউল গানের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসবের সমাপনি করা হয়। 

এসময় রবীন্দ্রনাথ, কাজী নজরুল আর জীবনানন্দ দাশের প্রকৃতির নানান কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শরতের বন্ধনায় মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান আঙ্গিনা। স্বরচিত কবিতা আবৃত্তি উৎসবের সমাপনি দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। এসময় তিনি তাঁর বক্তব্যে বই পাঠের উদ্বুদ্ধকরণের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং সৃজনশীল সকল কাজের সাথে একাত্বতা পোষন করেন।  

প্রফেসর আক্তারুজ্বামান এর সভাপতিত্বে পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সঞ্চালনায় উক্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, প্রফেসর সামছুন্নাহার, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিব মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, কবি ও লেখক আলমগীর হোসেন, কবি রাফিয়া ডলি, কবি নিগার সুলতানা, কবি রেহেনা আক্তার, কবি শাহাদাত হোসেন লিটন, লুৎফুল কবির ভূঁইয়া, মাষ্টার হোছাইন সবুজ, কবি ও শিক্ষক শিউলি বড়ুয়া, কবি ও শিক্ষক সাইফুদ্দিন মীর শাহিন , মাষ্টার মাজহারুল হক, মাওলানা আলাউদ্দিন, তাছলিমা চৌধুরী সুরভী প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সকল বই পাঠকদের মাঝে পুরস্কৃত প্রদান করা হয়। সবশেষে চট্টগ্রাম বাউল শিল্পী সুজন বাউল ও শুভশ্রীর পরিবেশনায় লালন গান সবাইকে বিমুগ্ধ করে। 

ডেইলি-বাংলাদেশ/মীরসরাই/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!