[ দেশজুড়ে ]
দারিদ্র্য বিমোচনে জয়পুরহাটে বিনামূল্যে বকনা গরু দিল এনআরডিএস
এনআরডিএস-এর কনফারেন্স রুমে আয়োজিত বকনা গরু বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ
জয়পুরহাটে প্রান্তিক ও দরিদ্র পরিবারের আর্থিক স্বাবলম্বিতা বাড়াতে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বিশেষ বরাদ্দ ও তৃতীয় পর্যায়ের এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করেছে নর্থবেঙ্গল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনআরডিএস)।
বুধবার (৪ নভেম্বর) সকালে এনআরডিএসের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক আনিছুর রহমান বিটন। এতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, ফার্মাসিস্ট রুহুল কদ্দুস সাজু ও ব্রাঞ্চ ম্যানেজার সোহেল আহমেদ। এ সময় এনআরডিএসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগী প্রান্তিক ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে বকনা গরু তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে পরিবারগুলোর আয় বৃদ্ধির পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
ডেইলি-বাংলাদেশ/জয়পুরহাট/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!