ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সুন্দরবনে আবারও পাঁচ জেলেকে অপহরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ৬ নভেম্বর ২০২৬
সুন্দরবনে আবারও পাঁচ জেলেকে অপহরণ
ছবি: প্রতিকী

সুন্দরবনে আবারও জেলে অপহরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর)  রাতে সুন্দরবনের কাশিয়াবাদ স্টেশনের আওতাধীন বুড়ির দুনি এলাকা থেকে পাঁচ জেলেকে অপহরণ করেছে বনদস্যু বাম্বা বাহিনী।

অপহৃত জেলেরা হলেন ইছাক আলী ও মইন আলী,জলিল,নুরইসলাম,আবু। অপহৃত সকল জেলের বাড়ী কয়রা উপজেলায়।

অপহৃত জেলেদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জেলেরা সুন্দরবনের বুড়ির দুনি এলাকায় মাছ ধরছিলেন। এ সময় বনদস্যু বাম্বা বাহিনীর সদস্যরা তাঁদের জিম্মি করে নিয়ে যায়। ঘটনার পর থেকে অপহৃত জেলেদের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন,এবিষয়ে জেনেছি। অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, বুধবার (৪ নভেম্বর) রাত ৮ দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের বানিয়াখালি স্টেশনের আওতাধীন ফুলতলা খাল থেকে মোস্তফা মোড়ল, ওসমান মোড়ল,কামরুল গাজী, মাছুম গাজী, ইব্রাহীম গাজী সহ পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার(৫ নভেম্বর) সকালে জাহাঙ্গীর ও মিঠু  বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হলে মোস্তফা ও ওসমান গাজী কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন।বাকী জেলেদের এখনো কোনো খবর পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!