ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ায় চাঁদপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৭, ৬ নভেম্বর ২০২৬
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ায় চাঁদপুরে বিএনপির প্রতিবাদ মিছিল
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ায় চাঁদপুরে বিএনপির প্রতিবাদ মিছিল। ছবি: ডেইলি বাংলাদেশ

৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্বে আগুন দেয়ার ঘটনায় চাঁদপুরে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা। শুক্রবার (৬ নভেম্বর) রাতে শহরের জেএম সেনগুপ্ত রোডে জেলা বিএনপির কার্যালয় সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হযে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ।

জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা মিছিলে অংশ নেন।

মিছিল শেষে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার কড়া প্রতিবাদ জানান নেতারা। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এর আগে, আজ বেলা আড়াইটায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়েক দুর্বৃত্তরা ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে সদর মডেল থানা পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/চাঁদপুর/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!