[ দেশজুড়ে ]
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপি নেতা বাবুল
বিএনপি নেতা
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল। গ্রেড-২ মর্যাদায় তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী কাজী ছাইয়েদুল আলম বাবুলকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৬ সালের ১১ নভেম্বর থেকে পরবর্তী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!