ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৬৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০১, ৩০ আগস্ট ২০২৩
ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৬৭
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সাতজন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিতে ৮৯৯ জন এবং সারা দেশে ১ হাজার ৪৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ১৩২ জন। এর মধ্যে ঢাকা সিটি থেকে ৮২৪ জন এবং দেশের বিভিন্ন হাসপাতালে থেকে ১ হাজার ৩০৮ জন ছাড়পত্র পেয়েছেন।

Advertisement

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ৭ জনের মধ্যে ৫ জন ঢাকা সিটির এবং ২ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৪২২ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১৫৪ জন মারা যান।

চলতি বছরের ৩০ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ২১ হাজার ৫০০ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৫৭ হাজার ১৪৬ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৬৪ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ১২ হাজার ৪৭৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৫২ হাজার ৮১৬ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৫৯ হাজার ৬৬২ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট আট হাজার ৮৪৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকা সিটিতে তিন হাজার ৯০৮ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) চার হাজার ৫৩৮ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!