এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কাউকে কাউকে মশা নাকি বেশি কামড়ায়। কিন্তু কী কারণে এমনটি হয়? যাদেরকে মশা বেশি কামড়ায় ও কেন কামড়ায় তা তুলে ধরা হলো-
১. যাদের বেশি ঘাম হয়, তাদেরই নাকি বেশি মশা কামড়ায়। গবেষকদের মতে, ঘামের সঙ্গে নিঃসৃত ল্যাকটিক অ্যাসিড ও অ্যামোনিয়ার গন্ধ মশাদের বেশ প্রিয়। ঘামের সেই গন্ধের টানেই মশা বেশি কামড়ায়।
.png)
২. মশা তুলনামূলক অন্তঃসত্ত্বাদের বেশি কামড়ায়। ওই সময়ে নারীদেহে ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। সে কারণেই তাদের প্রতি মশারা বেশি আকৃষ্ট হয়।
৩. কিছু নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষকেও মশা বেশি কামড়ায়। যেমন ‘ও’ গ্রুপের রক্ত। ‘ও পজিটিভ’ এবং ‘ও নেগেটিভ’ গ্রুপের রক্তে বিশেষ ধরনের গন্ধ থাকে, যা মশাকে বেশি আকৃষ্ট করে।
৪. পোশাকের রংও মশা কামড়ানোর অন্যতম কারণ। যেমন, গাঢ় কোনো রং কিংবা লাল-নীল রঙের পোশাক মশাদের বেশি পছন্দ। তাই গাঢ় পোশাক পরলে সাবধানে থাকতে হবে।
৫. শরীরের তাপমাত্রা যাদের একটু বেশি, যারা বিয়ার জাতীয় অ্যালকোহল খান এবং শরীর থেকে বেশি ঘাম নির্গত হয়, তাদের প্রতিও মশা বেশি আকৃষ্ট হয়।
এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, গবেষণা যেমনই হোক বা মশা কমবেশি যাই কামড়াক, সব সময় সতর্ক থাকতে হবে। কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।