[ ডেঙ্গু ]
দেশে ডেঙ্গুতে আরো ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৫৫
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৫৫ জন। নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৭ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৩৮ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৬০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৬৮৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৯১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
.png)
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৭৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৯ হাজার ৪৬০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩১৯ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৯ হাজার ৬৮ জন। ঢাকায় ৮৬ হাজার ৭৭ এবং ঢাকার বাইরে ১ লাখ ৩২ হাজার ৯৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!