[ ডেঙ্গু ]
ডেঙ্গুতে আরো ১৩ মৃত্যু, হাসপাতালে ২৩২৭
ফাইল ফটো
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২ হাজার ৩২৭ জন।
ভর্তি রোগীদের মধ্যে ঢাকা সিটির ৪৯১ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৮৩৬ জন। আর মারা যাওয়া ১৩ জনের মধ্যে সাতজন ঢাকার বাইরের বাসিন্দা।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
.png)
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৬১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৫৩১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২৩ হাজার ৭৭৯ জন। মারা গেছেন ১ হাজার ১৩৫ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭০৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৪২৬ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!