ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

দেশে ডেঙ্গুর দাপট কমবে কবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৫, ১৩ অক্টোবর ২০২৩
দেশে ডেঙ্গুর দাপট কমবে কবে
ফাইল ফটো

দেশে ডেঙ্গু পরিস্থিতি গত দুই মাসের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। তবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেনি। বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবর মাসেও দেশে ডেঙ্গুর দাপট থাকবে। বৃষ্টিপাত না হলে নভেম্বরের শুরু থেকে তা কমতে পারে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ১ হাজার ১৩৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩২৫ জন। এ নিয়ে মোট ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৩১ জনে। এর মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৮ হাজার ৬১৭ জন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, বৃষ্টি যতদিন থাকবে তার এক মাস পর্যন্ত ডেঙ্গুরোগী পাওয়া যাবে। সে হিসেবে অক্টোবরেও ডেঙ্গুর দাপট থাকবে। যদি অক্টোবরে আর বৃষ্টিপাত না হয়, তাহলে নভেম্বরের শুরু থেকে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে।

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, ডেঙ্গু সংক্রমণ কিছুটা কমেছে। আমার ধারণা এটা অব্যাহত থাকবে, বিশেষ করে ঢাকায়। এর কারণ দুটি, ২৩ বছরে ঢাকার বেশির ভাগ মানুষ ডেঙ্গুর বিভিন্ন সেরুটাইপ দ্বারা আক্রান্ত হয়েছে। এতে মানুষের শরীরে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়েছে। এছাড়া মানুষের মধ্যে সচেতনতা অনেক বেড়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!