ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আক্রান্ত ৩ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৬, ১৯ নভেম্বর ২০২৩
ডেঙ্গুতে আক্রান্ত ৩ লাখ ছাড়াল
ফাইল ফটো

চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক হাজার ৫৪৯ জনে পৌঁছেছে।

এদিকে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ২৯১ জন। আর মারা গেছেন ছয়জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সারাদেশে তিন লাখ এক হাজার ২৫৫ জন আক্রান্ত হয়েছে। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা এক হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৯১ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে দেশে ডেঙ্গুরোগী তিন লাখ ছাড়ালো।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৫২২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩২৫ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৫২২ জন।

অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন চার হাজার ৯৪৯ জন ডেঙ্গুরোগী।

গত ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৯৪ হাজার ৭৫৭ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ তিন হাজার ৪০৭ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৯১ হাজার ৩৫০ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ঐ বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!