ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো দুই মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১০, ৯ ডিসেম্বর ২০২৩
ডেঙ্গুতে আরো দুই মৃত্যু
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ৯ দিনে ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হলো।

প্রতিদিনের মতো শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬২ জন। 

আরো বলা হয়, এসময়ে আক্রান্তদের মধ্যে ঢাকা সিটির ৯৪ জন এবং ঢাকা সিটির বাইরে ২৬৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৪১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

Advertisement

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৭৭৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১২ হাজার ৭০৯ জন। মারা গেছেন ১ হাজার ৬৫২ জন। এর মধ্যে ঢাকা সিটির ৯৫৪ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৯৮ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!