বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতে ১৮ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৪১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এ বছরের প্রথম ১০ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৪ জন। তাদের মধ্যে ঢাকায় ২০২ জন এবং বাকি ৩৪২ জন ঢাকার বাইরে ভর্তি হয়েছেন।
.png)
নতুন বছরের প্রথম ১০ দিনে ডেঙ্গুতে চার জন মারা গেছেন।
বুধবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৬৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ১৮৫ জন ঢাকায় এবং ১৮১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮১ জন।