সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের মধ্যে ৬ জন ঢাকায় এবং ৮ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন।
এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০২০ জন হাসপাতালে ভর্তি হলেন। তাদের মধ্যে ঢাকায় ৩৪৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৬৭২ জন ভর্তি হন।
.png)
সোমবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ১৩১ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৪৩ জন, আর ঢাকার বাইরে এ সংখ্যা ৮৮।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৪ জন মারা গেছেন। এদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে ঢাকায়, আর ঢাকার বাইরে মারা গেছেন বাকি ৬ জন।
প্রসঙ্গত, ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জনের মৃত্যু হয়েছে।